২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১০:২০| বসন্তকাল|
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে লালমাইয়ে সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় ইসলাম পুরুষের তুলনায় নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে- মোবাশ্বের ভূঁইয়া লালমাইয়ে চেক জালিয়াতির পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি 

ডেঙ্গু প্রতিরোধে লালমাইয়ে সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
  • 11 Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজী মামুন, লালমাই।। “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কুমিল্লার লালমাইয়ে সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। এরপর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিষদের আঙিনা ও ড্রেন পরিষ্কার করা হয়। পাশাপাশি ড্রেনে মশক নিধনকারী ওষুধ ছিটানো হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু’র সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে সচেতনাতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মমিন আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইসহাক খন্দকার, কম্পিউটার অপারেটর আবদুল আজিজ, উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকসহ ডাক্তার ও বিভিন্ন দপ্তর প্রধানগণ।

ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনগণকে সতর্ক করে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “সপ্তাহে অন্তত একবার বাড়ি এবং বাড়ির চারিপাশে পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাড়ি ও ছাদে পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখতে হবে। যদি আমরা সবাই সচেতন হই, তাহলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। বর্ষাকালে জমে থাকা পানি এডিস মশার প্রজননের জন্য উপযুক্ত। মাত্র তিন দিন পানি জমলেই মশা জন্ম নিতে পারে, তাই সকলে সতর্ক থাকুন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category