২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১১:১৮| বসন্তকাল|
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে লালমাইয়ে সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় ইসলাম পুরুষের তুলনায় নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে- মোবাশ্বের ভূঁইয়া লালমাইয়ে চেক জালিয়াতির পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি 

ইসলাম পুরুষের তুলনায় নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে- মোবাশ্বের ভূঁইয়া

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬,
  • 17 Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

গাজী মামুন, লালমাই।। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, “আমাদের মা-বোনরা বলে নারী-পুরুষ সমান অধিকার, এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। কেননা ইসলাম তো পুরুষের তুলনায় নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। ১৪০০ বছর আগে ইসলাম নারীদের সম্পত্তির অধিকার, শিক্ষার সুযোগ, মতামত প্রকাশের স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তা প্রদান করে তাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। নারীরা পিতা-মাতা, স্বামী ও সন্তানের সম্পদও পায়৷ এই কারণে নারীদের আলাদা করে আর দিবসের প্রয়োজন হয়না। তারপরও প্রতি বছর এই নারী দিবস সচেতনতা বাড়ায় এবং নারীদের অধিকারের কথা স্মরণ করিয়ে দেয়। সমাজে নানা অনিয়ম রয়েছে; আমি এসেছি সকলের সহযোগিতায় এগুলো দূর করতে। একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়।”

রোববার (৪ মার্চ) বিশ্ব নারী দিবসে কুমিল্লা লালমাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক নারী দিবসের র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু’র সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, উপজেলা বিএনপি নেতা এডভোকেট বিল্লাল হোসেন, উপজেলা বিএনপি নেতা মাও. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুমন, উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ, সদস্য সচিব মাহফুজুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক ইকবাল মজুমদার, ছাত্রদল নেতা আল আমিন, কামরুল হাসান, আরিফ মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category