১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৪১| বসন্তকাল|
সর্বশেষ
লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি  লালমাইয়ে হাডুডু খেলায় হাজারো মানুষের সমাগম  কুমিল্লা-১০ আসনে ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২ লালমাইয়ে রাতের আঁধারে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও 

৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া 

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬,
  • 13 Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজী মামুন, লালমাই।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬৬৭ ভোট।

এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত। দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ১২০ ভোট। ফলে ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে পরাজিত হন ইয়াছিন আরাফাত। ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মো. সামছুদ্দোহা পেয়েছেন ৭ হাজার ৭৬২ ভোট।

বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকে হাছান আহম্মেদ পেয়েছেন ৩৯৭ ভোট। আমজনতার দল মনোনীত প্রজাপতি প্রতীকে আবদুল্লাহ আল নোমান পেয়েছেন ৩৬৬ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত ছড়ি প্রতীকে কাজি নূরে আলম সিদ্দিকী পেয়েছেন ৩১৭ ভোট। গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকে রমিজ বিন আরিফ পেয়েছেন ২৭৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা-১০ আসনে পোস্টাল ভোটসহ মোট কেন্দ্র ছিল ১৫২টি। সবগুলো কেন্দ্রের ভোটই প্রকাশ করা হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ২২ হাজার ২৮৯ জন।

অনুভূতি প্রকাশ করে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। আমি নাঙ্গলকোট লালমাইয়ের সকল ভোটার এবং বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category