
লালমাই প্রতিনিধি: একদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থল পরিদর্শন, কবর জিয়ারত ও পদ্মা সেতু ভ্রমণ করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলার সদস্যরা। শুক্রবার (২২ ডিসেম্বর) প্রথম প্রহরে লালমাই উপজেলা থেকে টুঙ্গিপাড়া ও পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দেন তারা। প্রথমেই টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন এবং শেষে পদ্মার পাড়ে এসে ইলিশের স্বাদ গ্রহণ করেন তারা। এতে অংশ নেন সাংবাদিক সমিতি লালমাই উপজেলার সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি আলমগীর হোসেন অপু, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কৃষ্ণ পাল, সাংগঠনিক সম্পাদক গাজী মামুন, অর্থ সম্পাদক আনোয়ারুল আজিম, প্রচার সম্পাদক তমাল বণিক, দপ্তর সম্পাদক সায়েম রনি, লালমাই বার্তার স্টাফ রিপোর্টার কাজী নিমেল, ডাক প্রতিদিনের লালমাই প্রতিনিধি সাফায়েত হোসেন।