২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১১:১৬| বসন্তকাল|
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে লালমাইয়ে সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় ইসলাম পুরুষের তুলনায় নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে- মোবাশ্বের ভূঁইয়া লালমাইয়ে চেক জালিয়াতির পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি 

লালমাই প্রেসক্লাবের নতুন কমিটি; সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক কামাল

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ৩, ২০২৪,
  • 422 Time View

গাজী মামুন, লালমাই।।  কুমিল্লা লালমাই প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এবং প্রেসক্লাবের আহবায়ক অমর কৃষ্ণ বনিক ও সদস্য সচিব রেদওয়ানুর রহমান সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দৈনিক একুশে সংবাদের সম্পাদক ড. শাহজাহান মজুমদারকে সভাপতি, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার লালমাই প্রতিনিধি কামাল হোসেনকে সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজের লালমাই প্রতিনিধি প্রদীপ কুমার মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাপ্তাহিক কুমিল্লার সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক রেদওয়ানুর রহমান সুমন, সহ-সভাপতি দৈনিক ময়নামতির লালমাই প্রতিনিধি এমদাদুল হক মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার লালমাই প্রতিনিধি আবু জাফর মোহাম্মদ সালেহ, অর্থ সম্পাদক সাপ্তাহিক কুমিল্লার সময়ের নির্বাহী সম্পাদক মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আমাদের কুমিল্লার লালমাই প্রতিনিধি গাজী মামুন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যুগযুগান্তর লালমাই প্রতিনিধি আলমগীর হোসেন অপু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দৈনিক একুশে সংবাদের কুমিল্লা জেলা প্রতিনিধি জুয়েল রানা মজুমদার, শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক জনতার লালমাই প্রতিনিধি রুহুল আমিন, সহ-শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার লালমাই প্রতিনিধি মোহাম্মদ আবদুল মতিন, দপ্তর সম্পাদক দৈনিক সংবাদের লালমাই প্রতিনিধি মাসুদ রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাপ্তাহিক লালমাই বার্তার স্টাফ রিপোর্টার কাজী ইয়াকুব আলী নিমেল, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক একুশে সংবাদের লালমাই প্রতিনিধি অরুণ কৃষ্ণ পাল, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন, মহিলা সম্পাদিকা বাংলাদেশ বেতার কুমিল্লার সংবাদ পাঠিকা মধুছন্দা বনিক, নির্বাহী সদস্য-১ দৈনিক কালের কন্ঠের লালমাই প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, নির্বাহী সদস্য-২ দৈনিক সংবাদ সমাচারের লালমাই প্রতিনিধি নাফিউ জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category