১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৪১| বসন্তকাল|
সর্বশেষ
লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি  লালমাইয়ে হাডুডু খেলায় হাজারো মানুষের সমাগম  কুমিল্লা-১০ আসনে ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২ লালমাইয়ে রাতের আঁধারে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও 

লালমাইয়ে হাডুডু খেলায় হাজারো মানুষের সমাগম 

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬,
  • 23 Time View

গাজী মামুন, লালমাই।। আধুনিক খেলার ভীড়ে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কুমিল্লার লালমাইয়ে হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টা থেকে সারারাত ব্যাপী উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের চন্দ্রপুর ও দুর্গাপুর গ্রামবাসীর উদ্যোগে দুর্গাপুর বাজারে ফাইনাল খেলার আয়োজন করা হয়।

খেলায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু।

লালমাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুমন চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, বিশিষ্ট সমাজ সেবক রুহুল আমিন মেম্বার, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওহাব মজুমদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং আবু তাহের ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি আক্তার হোসেন ভূঁইয়া, ভূলইন দক্ষিণ ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোশাররফ, ব্যবসায়ী আবদুল কাদের, দুবাই প্রবাসী খোরশেদ আলম, হাজী আবুল কালাম, মীর মো. বাচ্চু মিয়া মেম্বার, মিজানুর রহমান মেম্বার, ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাফেজসহ অনেকে।

ভূলইন উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল ইসলামের সঞ্চালনায় খেলাটি পরিচালনা করেন ভূলইন উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাহারুল আলম, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান মজুমদারসহ অনেকে।

খেলায় কুমিল্লার ১৭টি উপজেলা থেকে হাডুডু খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। পরে হাডুডু প্রতিযোগিতায় বিজয়ী ও পরাজিত খেলোয়াড়দের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category