১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৩০| বসন্তকাল|
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে লালমাইয়ে সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় ইসলাম পুরুষের তুলনায় নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে- মোবাশ্বের ভূঁইয়া লালমাইয়ে চেক জালিয়াতির পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি 

লালমাইয়ে ভোক্তা অধিকারের অভিযান; চার প্রতিষ্ঠানকে জরিমানা  

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪,
  • 346 Time View

গাজী মামুন, লালমাই।। মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য উৎপাদন, ডাক্তারের ভুয়া বিজ্ঞাপন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুত রাখা ও ঔষধের গায়ে অতিরিক্ত দাম বসানোর দায়ে কুমিল্লা লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারে চার প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে বাগমারা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তরসূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও ঔষধের গায়ে অতিরিক্ত দাম বসানোর দায়ে মজুমদার মেডিকেল হল’কে ৫০ হাজার টাকা, ডাক্তারের ভুয়া বিজ্ঞাপন ছাপানোর দায়ে ফাহিম মেডিকেল’কে ৪০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য তৈরীর দায়ে গাজী এন্টারপ্রাইজ’কে ২০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে আজমীর হোটেল এন্ড রেস্টুরেন্ট’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category