
গাজী মামুন, লালমাই।। কুমিল্লা লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের ছিলোনিয়া এলাকার দুবাই প্রবাসী মিজানুর রহমানের পরিবারকে দিনের বেলায় হুমকি প্রদর্শন করে রাতে বসতঘরে অগ্নিসংযোগ ও জানালা ভাংচুরের অভিযোগ উঠেছে পাশের বাড়ির আবদুল আউয়াল ও তার পরিবারের বিরুদ্ধে। বুধবার (২৪ জানুয়ারি) রাত অনুমান সাড়ে ১১টার দিকে প্রবাসীর বসতঘরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত আবদুল আউয়াল এবং তার পরিবার আমার (প্রবাসীর) বাড়ির উঠান দিয়ে চলাফেরা করে, আমার বাড়ীর নিরাপত্তার জন্য একটি গেইট দেয়া আছে। বুধবার, বিকেল ৫টার দিকে বিবাদী আব্দুল আউয়াল আমাদের (প্রবাসীর) বাড়ির গেইট খুলে তাদের বাড়ীর দিকে যায় কিন্তু গেইটটি বন্ধ করে নাই এবং প্রায় সময় আমার বাড়ির গেইটি উল্লেখিত বিবাদীরা খোলা রেখে চলে যায়, যার কারনে আমার বাড়ির ছোট অবুজ শিশুরা বাড়ি থেকে বাহির হয়ে যায়। যে কোন সময় বিপদের সম্মুখীন হতে পারে কিংবা আমার বাড়ির মালামাল চুরির ঘটনাও ঘটতে পারে। আমার স্বামী বর্তমানে প্রবাসে রয়েছে, আমার কোন পুরুষ অভিভাবক নেই। তাই আমি আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে আমার পাশের ঘরের ভাবীর কাছে উক্ত সমস্যাটি বলি। পরবর্তীতে আমার ভাবী উল্লেখিত বিবাদীগণকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে সাথে সাথে উল্লেখিত বিবাদী আব্দুল আউয়াল ও তার স্ত্রী রেখা আক্তার দুইজনে মিলে আক্রমণাত্ত হয়ে আমার বাড়ির উঠানে এসে গাল-মন্দ শুরু করে এবং দেশীয় অস্ত্র, লাঠি-সোঠা নিয়ে আমাকে মেরে ফেলবে বলে তেরে আসে পরবর্তীতে আমার ঐ ভাবী এবং বাড়ির লোকজন তাদেরকে আমার বাড়ির উঠান থেকে তাদের বাড়ির দিকে পাঠিয়ে দেয়। পরবর্তীতে উল্লেখিত বিবাদীগণ আরো কিছু সংখ্যক লোক নিয়ে রাত অনুমান সাড়ে ১১টার দিকে আমার বিল্ডিং ঘরের বাহিরের দরাজার বন্ধ করে দেয়, জানালার থাই গ্লাস ভেঙ্গে ফেলে, ঘরের সামনে আগুন দিয়ে দেয়। তখন আমি ভয়ে বাহিরের চেষ্টা করি কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় বাহির হতে না পেরে ঘর থেকে চিৎকার, কান্না শুরু করলে পাশের ঘরের লোকেরা গিয়ে আমাদেরকে ঘর থেকে বাহির করে। পরবর্তীতে আমি ৯৯৯ নাম্বারে কল দিলে প্রায় এক ঘন্টা পর লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্ত করে যায়। এমতাবস্থায় আমার স্বামী একজন প্রবাসী আমার পরিবারে ৩টি অবুঝ সন্তান রয়েছে। উল্লেখিত বিবাদীগণ আমাকে আমার পরিবার শেষ করে ফেলবে বলে বিভিন্নভাবে হুমকি প্রদান করায় আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আইনি সহযোগিতা কামনা করছি।