১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১২:২৭| বসন্তকাল|
সর্বশেষ
লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি  লালমাইয়ে হাডুডু খেলায় হাজারো মানুষের সমাগম  কুমিল্লা-১০ আসনে ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২ লালমাইয়ে রাতের আঁধারে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও 

লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি 

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬,
  • 24 Time View

গাজী মামুন, লালমাই।। কুমিল্লার লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পল্লী বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ে। অফিস ফাঁকা থাকায় রক্ষা পায় অফিসের লোকজন। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে দুটি বৈদ্যুতিক খুঁটি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা দক্ষিণ বাজারস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর বাগমারা জোনাল অফিসের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে সামি-জনি এন্টারপ্রাইজ নামের একটি দ্রুতগামী বাস নোয়াখালীর দিকে যাওয়ার সময় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ঢুকে পড়ে। মুহুর্তেই বৈদ্যুতিক খুঁটি, দেয়াল ও গেইট ভেঙে যায়। তবে ঘটনার সময় অফিসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বাগমারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ সৌরাদ উদ্দিন সাদি জানান, দুর্ঘটনাটি ভোরে হওয়ায় আমরা কেউ অফিসে ছিলাম না। এই ঘটনায় আমাদের জোনাল অফিসের দুটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। তাছাড়া অফিসে থাকা দুটি মোটরসাইকেল, একটি কম্পিউটার, তিনটি চেয়ার, একটি ট্রান্সফর্মার, রুমের দেয়াল ও প্রধান গেইটের অর্ধেক ভেঙে যায়। এ বিষয়ে আমরা প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি৷ আগামীকাল থানায় লিখিত অভিযোগ করবো।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category