
গাজী মামুন : কুমিল্লার লালমাইয়ে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ভেকু মেশিন দিয়ে কেটে পুকুর ও মাটি বিক্রির অপরাধে ফারজানা বেগম নামে এক ব্যক্তিকে এক (০১) লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের রাজসা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ। এ ঘটনায় দুটি ট্রাক আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌমিতা দাশ বলেন, ফসলি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধের সাথে জড়িত থাকার দায়ে ফারজানা বেগম নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।