
গাজী মামুন, লালমাই।। শেষ হলো কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের জামিরা গ্রামে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা। জামিরা গ্রামের যুব সমাজের উদ্যোগে শনিবার সন্ধ্যায় মজুমদার বাড়ি সংলগ্ন মাঠে এ ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
লালমাই উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইব্রাহিম মজুমদারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। এর আগে খেলাটি ভার্চুয়ালি উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন, অর্থমন্ত্রীর কন্যা নাফিসা কামাল।
ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে অংশ নেয় সদর দক্ষিণ উপজেলা টিম ও লালমাই উপজেলা টিম৷ ফাইনালে চ্যাম্পিয়ন সদর দক্ষিণ উপজেলা টিম। চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন খেলার সভাপতি ইব্রাহিম মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, বেলঘর উত্তর আ’লীগের সভাপতি আবুল খায়ের, ভূলইন দক্ষিণ আ’লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ভূলইন দক্ষিণ যুবলীগের আহবায়ক হারুন অর রশিদ, লালমাই উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান তুষার, লোটাস কামাল গ্রুপে কর্মরত খোরশেদ আলম, ভূলইন উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা আলমগীর হোসেন ইমন সহ অনেকে।