২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১১:১৩| বসন্তকাল|
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে লালমাইয়ে সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় ইসলাম পুরুষের তুলনায় নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে- মোবাশ্বের ভূঁইয়া লালমাইয়ে চেক জালিয়াতির পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি 

বিজয় দিবসে ভূলইন দক্ষিণের আমুয়া গ্রামে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল 

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩,
  • 383 Time View

গাজী মামুন, লালমাই।। ১৬ ডিসেম্বর মহান বিজয় উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের আমুয়া গ্রামে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আমুয়া গ্রামবাসীর উদ্যোগে শনিবার সন্ধ্যায় আমুয়া চৌমুহনী সংলগ্ন মাঠে এ ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় অতিথিদের অনুরোধে গ্রামীণ ঐতিহ্যের হাঁস ধরা খেলার আয়োজন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিন।

ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আ’লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা আ’লীগের সদস্য এমদাদুল হক মজুমদার, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক লিটন মজুমদার, যুবলীগ নেতা শামসুর রহমান শিমুল, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আদম সফিউল্লাহ সহ অনেকে।

খেলায় ফাইনালে মুখোমুখি হয় লালমাই উপজেলা ফুটবল টিম এবং চৌদ্দগ্রাম উপজেলা ফুটবল টিম। ফাইনালে চ্যাম্পিয়ন হয় লালমাই উপজেলা ফুটবল টিম। পরে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে খেলাটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category