২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১১:১৪| বসন্তকাল|
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে লালমাইয়ে সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় ইসলাম পুরুষের তুলনায় নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে- মোবাশ্বের ভূঁইয়া লালমাইয়ে চেক জালিয়াতির পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি 

বাগমারা বাজারে সড়ক দখল করে স্ট্যান্ড; যানজটে নাকাল পথচারী- লালমাই সংবাদ 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩,
  • 330 Time View

গাজী মামুন, লালমাই।। কুমিল্লা লালমাই উপজেলার শতবর্ষী বাগমারা বাজার। উপজেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম বাজার এটি। অথচ নিত্য যানজটে এ অঞ্চলের মানুষ প্রতিদিনই ভোগ করছে নরকযন্ত্রণা। বাজারের মধ্য দিয়ে দুই মিনিটের রাস্তা পার হতে কখনো কখনো অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। ব্যস্ততম এই বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজট লেগেই থাকে। বিশেষ করে বাজারের সাপ্তাহিক হাটবার শুক্র ও সোমবার এ যানজট আরো তীব্র হয়। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারী, চাকরিজীবী, স্কুল-কলেজ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। তবে যানজট নিরসনে তেমন কোনো ভূমিকা চোখে পড়ছে না স্থানীয় প্রশাসনের। ফলে দিনের পর দিন ভয়াবহ আকার ধারণ করছে বাগমারা বাজারের যানজট। যানজটের প্রধান কারণ দুটি। প্রতিটি হাটবারে ধান বোঝাই বড় বড় ট্রাকগুলো বাজারের বাইপাস সড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে লোড আনলোড করার ফলে সরু পথ দিয়ে দু’দিকের গাড়িগুলো চলাচলে বিঘ্ন ঘটে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে বাইপাস সড়কের একপাশ দখল করে দাঁড়িয়ে থাকে সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা ও মিশুক। ফলে সারাদিনই জ্যাম লেগে থাকে এই সড়কে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, বাজারের যানজট নিরসনে প্রশাসনের সহযোগিতায় আমরা শীঘ্রই সিএনজি ও অটোরিকশা চালকদের নিয়ে বৈঠক করে এ সমস্যা সমাধানের চেষ্টা করবো।

যানজটের বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার বলেন, পূর্বের ইউএনও মহোদয় থাকতে যানজটের বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা পেলে এটার একটা সমাধান হবে ইনশাআল্লাহ।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ বলেন, বাগমারা বাজারের যানজটের বিষয়ে আমি অবগত ছিলাম না। আপনি বলেছেন জানলাম, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমি ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category