
গাজী মামুন, লালমাই।। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লার ১৭টি উপজেলার বিভিন্ন বেসরকারি মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও ফলাফল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কুমিল্লাস্থ হোটেল নূর মহলের কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. দেলোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং কালীর বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. সেকান্দর আলী।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি আবু শোয়াইব বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের মহাসচিব মাওলানা মো. শফিকুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির অফিস ও অর্থ বিষয়ক সম্পাদক, কুমিল্লা আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো. সালেহ, জেএস বিল্ডার্স কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা জোনায়েদ বোগদাদী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, বিশিষ্ট আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নজরুল ইসলাম আশ্রাফী, সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, উত্তর জেলার সভাপতি মাওলানা রেজাউল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু শোয়াইব বিল্লাহ।
পরে প্রতিষ্ঠান প্রধানদের নিকট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল, সনদ ও পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।এর আগে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে মধ্যাহ্ণ ভোজের আয়োজন করা হয় এবং শেষে অনুষ্ঠানের সভাপতি দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।