১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩৯| বসন্তকাল|
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে লালমাইয়ে সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় ইসলাম পুরুষের তুলনায় নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে- মোবাশ্বের ভূঁইয়া লালমাইয়ে চেক জালিয়াতির পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করে মনোনয়ন দাখিল করলেন শফিউদ্দিন শামীম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩,
  • 286 Time View

সুজন মজুমদার, বরুড়া।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৮ (বরুড়া) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী হিসেবে আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন(শামীম) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান এর নিকট মনোনয়ন পত্র জমা দেন। এর আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ শেষে মোনাজাত করেন। গতকাল বুধবার (২৯ নভেম্বর) বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ এবং মনোনয়নপত্র দাখিল করেন শফিউদ্দিন শামীম।

রাজনীতি এবং ব্যাবসার পাশাপাশি গত কয়েক বছর ধরে তিনি এলাকার মানুষের জীবন মান এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে আসছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং দলের মনোনয়ন বোর্ড গত ২৬ নভেম্বর কুমিল্লা ৮, বরুড়া সংসদীয় আসনে দলের পক্ষ থেকে তাঁর মমনোনয়ন চুড়ান্ত করেন।

মনোনয়নপত্র জমাদান শেষে তিনি উপস্থিত সংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি। বিগত দিনগুলোতে আমি গরীব দুখি মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি এলাকার প্রবীণ ও ত্যাগী নেতাদের খুঁজে বের করে তাঁদের সম্মাননা ও পাশে দাড়ানোর চেষ্টা করেছি। রাজনীতিতে মান অভিমান, পক্ষ বিপক্ষ অনেক কিছুই থাকে, আমি সবাই কে নিয়ে একসাথে কাজ করতে চাই। দলের মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দিয়ে আমার উপর আস্থা রেখে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য ববরুড়াবাসীর পক্ষ থেকে আমি দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসন্ন নির্বাচনে এই আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করে একটি স্মার্ট উপজেলা হিসেবে বরুড়াকে গড়ে তুলতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাই বরুড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের উদাত্ত আহবান জানাচ্ছি আসুন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাই মিলে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে কাজ করি। এসময় তাঁর সাথে বরুড়া উপজেলা চেয়ারম্যান এ এন এম মাইনুল ইসলাম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শফিউদ্দিন শামীম কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এসবিএসি ব্যাংক ও এসকিউ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category