
গাজী মামুন, লালমাই।। ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা আবদুল করিম এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকালে মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফয়েজগঞ্জ মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়েজগঞ্জ মাদ্রাসার প্রাক্তন সহকারী অধ্যাপক মাওলানা আমির হোসেন।
ফয়েজগঞ্জ মাদ্রাসা প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিব উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবদুর রশিদ, মৌকারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম, মাওলানা সামছুদ্দিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোস্তাক আহমেদ, মাওলানা কামরুল ইসলাম, ফয়েজগঞ্জ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের অর্থ সম্পাদক ও মানবাধিকার কমিশন লালমাই শাখার সভাপতি মিজানুর রহমান, মাওলানা আবদুল কাদের মোমতাজী, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা সামছুল হক, মাওলানা হানিফ সিদ্দিকী।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা আবদুল কাহহার, কামাল উদ্দিন ও মাওলানা আবু তাহের।
বক্তাগণ তাদের আলোচনায় হুজুরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং হুজুরের আত্মার মাগফেরাত কামনা করেন। পরিশেষে হুজুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।