
গাজী মামুন, লালমাই।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির জন্য নৌকা মার্কায় ভোট চেয়ে সোমবার (১৮ ডিসেম্বর) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে মিছিল করেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নৌকায় ভোট চেয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বাগমারা বাজারস্থ আ’লীগের নির্বাচনী অফিস থেকে একটি বিশাল মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে নির্বাচনী অফিসের সামনে এসে শেষ হয়।
এ সময় লোটাস কামালের ছবি সম্বলিত নৌকা মার্কার পোস্টার হাতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে বাগমারা বাজার। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদ, অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কেএম সিংহ রতন, সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিন, উপজেলা আ’লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম মজুমদার, সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, জেলা পরিষদ সদস্য আমির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শহিদ আহমেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সদর দক্ষিণ উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অপু আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমরান কবির, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন দুলাল, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবদুল মালেক, বাকই উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আ’লীগ সদস্য এমদাদুল হক মজুমদার, উপজেলা যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল মোতালেব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আক্তার হোসেন পারভেজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী কামরুল হাসান ভুট্টু, যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক আমান উল্লাহ, যুগ্ম আহবায়ক হাজী ফরহাদ, উপজেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম মোহন, যুবলীগের সদস্য আদম সফিউল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহ আলম মোহন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন অপু, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান সাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ পরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি সহ অনেকে।
পরে দোয়া মোনাজাতের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। আজ থেকে নির্বাচনের আচরণবিধি মেনে প্রত্যেক দিন এলাকায় নৌকার ভোট চাওয়া হবে বলে জানান নেতারা।