২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১১:১৪| বসন্তকাল|
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে লালমাইয়ে সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় ইসলাম পুরুষের তুলনায় নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে- মোবাশ্বের ভূঁইয়া লালমাইয়ে চেক জালিয়াতির পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি 

তাজুল ইসলাম-খোরশেদা বেগম-জামাল নাছের ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪,
  • 279 Time View

গাজী মামুন, লালমাই।। এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুমিল্লার সামাজিক ও সেবামূলক সংগঠন তাজুল ইসলাম-খোরশেদা বেগম-জামাল নাছের ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ফাউন্ডেশনের উদ্যোগে লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের কয়েকটি গ্রামের ১৫০জন দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং শিকারপুর সেকান্দর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৫জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার প্রদান করা হয়। এছাড়াও একই সময়ে ফাউন্ডেশন কর্তৃক একজন ক্যান্সার রোগীর চিকিৎসায় নগদ দশ হাজার টাকা এবং একটি দরিদ্র পরিবারের ঘর মেরামতের জন্য নগদ দশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের উদ্যোক্তা কুমিল্লা শিক্ষাবোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই ফাউন্ডেশনটি গঠন করা হয়েছে। আপনাদের সাথে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখবে এই ফাউন্ডেশন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান (বিপিএম), ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম শিকারপুরী।

ফাউন্ডেশনের সভাপতি লুৎফুন্নেছা লুসীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার, সহকারী পুলিশ সুপার এমরানুল হক মারুফ, লালমাই থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ, ভূশ্চি ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম, ভূলইন উত্তর ইউপি চেয়ারম্যান এমরান কবির, ফাউন্ডেশনের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আনোয়ার উল্লাহ, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category