২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১১:১০| বসন্তকাল|
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে লালমাইয়ে সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় ইসলাম পুরুষের তুলনায় নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে- মোবাশ্বের ভূঁইয়া লালমাইয়ে চেক জালিয়াতির পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি 

ক্যান্সার আক্রান্ত সারোয়ারের পাশে লালমাই উপজেলা চেয়ারম্যান শাহিন 

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩,
  • 265 Time View

গাজী মামুন, লালমাই।। কুমিল্লা লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন ২নং ওয়ার্ড আলীশ্বর গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন (৩৭)। তাঁর পরিবারে স্ত্রী ও দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে। গত ৭ বছর যাবত তিনি ব্লাড ক্যান্সারে ভুগছেন। একবার পুরোপুরি সুস্থ হলেও পুনরায় আক্রান্ত হন একই রোগে। দিনে দিনে তাঁর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৮ সালে বাহরাইনে যান সারোয়ার। অসুস্থতার কারণে ২০১৩ সালে দেশে ফিরে আসেন। পরে ২০১৭ সালের শেষের দিকে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। শুরু হয় চিকিৎসা, বাড়ির পাশের জমি বিক্রি করে দীর্ঘ ৭ বছর চিকিৎসা চালিয়ে তাঁর পরিবার এখন নিঃস্ব। এমতাবস্থায় তাঁর পাশে দাঁড়ালেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিন। রবিবার (২৪ ডিসেম্বর) নিজ অর্থায়নে, ইউপি চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দ ও বিত্তবানদের সহযোগিতায় নগদ ২ লক্ষ ২৫ হাজার টাকা তুলে দেন ক্যান্সার আক্রান্ত সারোয়ার হোসেনের হাতে। এসময় সারোয়ারের চিকিৎসায় এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান উপজেলা চেয়ারম্যান। (অসুস্থ্য সারোয়ার হোসেন) মোবাইল- 01832393039 (বিকাশ)।

এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আ’লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, বাগমারা দক্ষিণ আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক (নি.প.ক) লোকমান হোসেন, যুগ্ম আহবায়ক আমান উল্লাহ, যুগ্ম আহবায়ক নিয়াজ আহমেদ সোহেল, পেরুল উত্তর ছাত্রলীগের আহবায়ক শিমুল বড়ুয়া, বাগমারা দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category