১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৪১| বসন্তকাল|
সর্বশেষ
লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি  লালমাইয়ে হাডুডু খেলায় হাজারো মানুষের সমাগম  কুমিল্লা-১০ আসনে ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২ লালমাইয়ে রাতের আঁধারে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও 

কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
  • 20 Time View

গাজী মামুন, লালমাই।। কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, লালমাই ও নাঙ্গলকোটে ধান পেকে গেছে এখন শুধু গোলা ভরতে হবে। ২০০৮ সালে এই এলাকায় প্রথম ধানের শীষ মার্কা নিয়ে এসেছিলাম। ১৮ বছর পর আজ আবারও ধানের শীষ মার্কা নিয়ে আসলাম। নাঙ্গলকোট উপজেলায় আমার দীর্ঘ সময়ের চাষবাস করা আছে। সেখানে আমি ছাড়াও নির্বাচনী কার্যক্রম চলছে। আপনারা লালমাই উপজেলার মানুষ আমার পাশে থাকলে এবং আমাকে ভোট দিলে আমি এমপি নির্বাচিত হতে পারবো। অনেকে বলে বিএনপি নেতার স্ত্রীরা নাকি জামায়াত হয়ে গেছে। আপনারা কেউ গুজবে কান দিবেন না৷ ব্যক্তি মোবাশ্বের নয় বরং আগামী ১২ ফেব্রুয়ারি সপরিবারে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেউ ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লা লালমাই উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুমন, বিএনপি নেতা এডভোকেট বিল্লাল হোসেন, বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলম, ভূলইন উত্তর বিএনপির সভাপতি ওহাব মজুমদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভূলইন দক্ষিণ বিএনপির সভাপতি হাফেজ বেলাল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাকই উত্তর বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাগমারা উত্তর বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ সব ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক, ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category