১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৪১| বসন্তকাল|
সর্বশেষ
লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটি কর্তৃক ৭ম ইফতার  লালমাইয়ে তরুণ আলেমকে নৃশংসভাবে হত্যার অভিযোগ  ৩৮ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন মোবাশ্বের ভূঁইয়া  কুমিল্লা-১০ এ ধান পেকে গেছে শুধু গোলা ভরতে হবে- মোবাশ্বের আলম ভূঁইয়া  এমপি নির্বাচিত হলে লালমাই-নাঙ্গলকোটে চাঁদাবাজি, টেন্ডারবাজির কবর রচনা করব – ইয়াছিন আরাফাত  কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা  লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ অফিসে ঢুকে পড়ল বাস; দুমড়ে মুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি  লালমাইয়ে হাডুডু খেলায় হাজারো মানুষের সমাগম  কুমিল্লা-১০ আসনে ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২ লালমাইয়ে রাতের আঁধারে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও 

কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেল ৩০জন উদ্যোক্তা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,
  • 24 Time View
oplus_0

গাজী মামুন, লালমাই।। কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় লালমাই উপজেলায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি যেমন: উন্নত জাতের ধান বীজ ও আলু চাষ, বিষমুক্ত সবজি, সরিষা, মাশরুম চাষ ও উচ্চ মূল্যের ফসল উৎপাদন, নার্সারি স্থাপন, ভার্মিকমপোস্ট, মাটি ও পানির দক্ষ ব্যবহার এবং খামার যান্ত্রিকীকরণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোম ও মঙ্গলবার (১৯-২০ জানুয়ারি) দুইদিন ব্যাপী লালমাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩০জন কৃষি উদ্যোক্তাকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ রেজাউল করিম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইসহাক খন্দকার।

এ বিষয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান জানান, কৃষিকে বানিজ্যের আওতায় নিয়ে আসা এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ফলে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং কৃষকদের আয় বৃদ্ধি হবে। ভবিষ্যতে আগ্রহী উদ্যোক্তা এবং কৃষকদের নিয়ে বড় পরিসরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে কৃষকরা অল্প জমিতেও টেকসই প্রযুক্তির ব্যবহার করে বেশি ফসল উৎপাদন করতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category